৩৪/৪. অধ্যায়ঃ

এ বিষয়ে আবূ সালামাহ্ (রাঃ)-এর হাদীসে ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহিমাহুল্লাহ) ও মুহাম্মাদ ইবনু 'আম্র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৫৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: سَأَلَنِي سُلَيْمَانُ بْنُ هِشَامٍ عَنِ الْعُمْرَى فَقُلْتُ: حَدَّثَ مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ شُرَيْحٍ، قَالَ: «قَضَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ الْعُمْرَى جَائِزَةٌ». قَالَ قَتَادَةُ: قُلْتُ: حَدَّثَنِي النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعُمْرَى جَائِزَةٌ»، قَالَ قَتَادَةُ: وَقُلْتُ: كَانَ الْحَسَنُ، يَقُولُ: «الْعُمْرَى جَائِزَةٌ»، قَالَ قَتَادَةُ: فَقَالَ الزُّهْرِيُّ: «إِنَّمَا الْعُمْرَى إِذَا أُعْمِرَ وَعَقِبُهُ مِنْ بَعْدِهِ، فَإِذَا لَمْ يَجْعَلْ عَقِبَهُ مِنْ بَعْدِهِ كَانَ لِلَّذِي يَجْعَلُ شَرْطَهُ»، قَالَ قَتَادَةُ: فَسُئِلَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، فَقَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعُمْرَى جَائِزَةٌ»، قَالَ قَتَادَةُ: فَقَالَ الزُّهْرِيُّ: «كَانَ الْخُلَفَاءُ لَا يَقْضُونَ بِهَذَا» قَالَ عَطَاءٌ: «قَضَى بِهَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ»

শুরায়হ (রহঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর নাবী (ﷺ) সিদ্ধান্ত দিয়েছেন: ‘উমরা করা বৈধ। কাতাদাহ (রহঃ) বলেন, আমি বললাম, নযর ইবন আনাস (রহঃ) বশীর ইবন নাহীক (রহঃ) সূত্রে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন, আল্লাহর নাবী (ﷺ) বলেছেন: উমরা করা জায়িয। কাতাদাহ (রহঃ) বলেন, হাসান (রহঃ) বলেছেন: ‘উমরা করা বৈধ। কাতাদাহ (রহঃ) বলেন, হাসান (রহঃ) বলেছেন : ‘উমরা করা জায়িয।কাতাদাহ (রহঃ) বলেন, জুহরী (রহঃ) বলেছেন: উমরা হলো যখন কোন ব্যক্তিকে এবং তার উত্তরসূরিদেরকে ‘উমরা করা হয়, তখন ঐ ‘উমরা করা বস্তু দাতা ফিরিয়ে নিতে পারবে না। তবে যদি ওয়ারিসদের জন্য উমরা না করে, তবে তা শর্ত মতে হবে [দাতা ফেরত পাবে]।কাতাদাহ (রহঃ) বলেন, কোন ব্যক্তি আতার ইবন আবু রাবাহ (রহঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) আমাকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: উমরা করা বৈধ। কাতাদাহ (রহঃ) বলেন, জুহরী (রহঃ) বলেছেন: খলীফাগণ এর আদেশ করেননি। আতা (রহঃ) বলেন: আবদুল মালিক ইবন মারওয়ান এরূপ করার আদেশ দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন