৩৫/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৬৬ - মানত ও কসম
বাপ-দাদার নামে শপথ করা
সুনানে আন-নাসায়ী : ৩৭৬৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৬৬
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ مَرَّةً وَهُوَ يَقُولُ: وَأَبِي وَأَبِي، فَقَالَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ» فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا بَعْدُ ذَاكِرًا وَلَا آثِرًا "
সালিম (রহঃ) হতে বর্ণিতঃ
সালিম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, একবার নাবী (ﷺ) 'উমর (রাঃ)-কে আমার পিতার শপথ, আমার পিতার শপথ! বলে শপথ করতে শুনলেন। তখন তিনি (ﷺ) বললেন: আল্লাহ তা'আলা তোমাদেরকে নিষেধ করেছেন তোমাদের পিতাদের নামে শপথ করতে। 'উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! এরপর আমি আর কখনও আমার পিতার নামে শপথ করিনি। নিজের থেকেও না এবং অন্য কার থেকে বর্ণনা করতে গিয়েও না।
