৩৫/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৬৭ - মানত ও কসম
বাপ-দাদার নামে শপথ করা
সুনানে আন-নাসায়ী : ৩৭৬৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৬৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ» قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا بَعْدُ ذَاكِرًا وَلَا آثِرًا»
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। 'উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! এর থেকে আমি নিজের পক্ষ থেকে অথবা অন্যের ঘটনা বর্ণনা করতেও পিতার নামে কখনো শপথ করিনি।
