৩৫/৭. অধ্যায়ঃ
ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের শপথ করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৭৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৭১
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَمْرٍو، عَنْ يَحْيَى أَنَّهُ حَدَّثَهُ، قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، قَالَ: حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي الْآخِرَةِ»
সাবিত ইব্ন যাহ্হাক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে ব্যক্তি তাই, যা সে বলেছে। আর যে লোক কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, ঐ বস্তু দিয়েই আখিরাতে তাকে শাস্তি দেয়া হবে।
