৩৫/১২. অধ্যায়ঃ

লাত ও 'উয্যা-এর নামে শপথ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৭৬

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا نَذْكُرُ بَعْضَ الْأَمْرِ وَأَنَا حَدِيثُ عَهْدٍ بِالْجَاهِلِيَّةِ فَحَلَفْتُ بِاللَّاتِ وَالْعُزَّى، فَقَالَ لِي أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِئْسَ مَا قُلْتَ: ائْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبِرْهُ، فَإِنَّا لَا نَرَاكَ إِلَّا قَدْ كَفَرْتَ، فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ، فَقَالَ لِي: " قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، ثَلَاثَ مَرَّاتٍ، وَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، ثَلَاثَ مَرَّاتٍ، وَاتْفُلْ عَنْ يَسَارِكَ، ثَلَاثَ مَرَّاتٍ، وَلَا تَعُدْ لَهُ "

মুসআব ইব্‌ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

মুসআব ইবন সাদ (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। আমরা কোন বিষয়ে আলোচনা করছিলাম, আর আমি জাহিলিয়্যাত ছেড়ে সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি। এক পর্যায়ে আমি লাত ও উয্যার শপথ করলাম।আমাকে রসূলুল্লাহ (ﷺ)-এর কয়েকজন সাহাবী বললেন: তুমি যা বলেছো তা কতই না মন্দ কথা। তুমি রসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে তাঁকে এটা জানাও। আমাদের ধারণা, তুমি কুফরী করেছো।আমি তাঁর কাছে গিয়ে তাঁকে এ কথা জানালে তিনি (ﷺ) আমাকে বললেন: তুমি তিনবার “লা- ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা- শরীক লাহ” বল। আর তিনবার শয়তান হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাও এবং তিনবার তোমার বামদিকে থুথু ফেল। আর কখনও এভাবে বলবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন