৩৫/১২. অধ্যায়ঃ
লাত ও 'উয্যা-এর নামে শপথ করা
সুনানে নাসাঈ : ৩৭৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৭৭
أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنِي مُصْعَبُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: حَلَفْتُ بِاللَّاتِ وَالْعُزَّى، فَقَالَ لِي أَصْحَابِي: بِئْسَ مَا قُلْتَ: قُلْتَ هُجْرًا، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: " قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَانْفُثْ عَنْ يَسَارِكَ، ثَلَاثًا، وَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، ثُمَّ لَا تَعُدْ
মুসআব ইব্ন সা’দ হতে বর্ণিতঃ
মুসআব ইবন সাদ (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। আমি লাত ও উজ্জা-এর শপথ করলাম। তখন আমার সাথী আমাকে বলল: তুমি বড় মন্দ কথা বললে।আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে তা বললে, তিনি বললেন: তুমি “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু” (আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনও শরীক নেই) এ কথা বল। আর তিনবার তোমার বামদিকে থুথু ফেল এবং আল্লাহর নিকট শয়তান হতে আশ্রয় প্রার্থনা কর। আর কখনও এভাবে বলবে না।
