৩৫/১৬. অধ্যায়ঃ
শপথ ভাঙ্গার পর কাফ্ফারাহ্ আদায় করা
সুনানে নাসাঈ : ৩৭৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৮৯
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا مَنْصُورٌ، وَيُونُسُ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا آلَيْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، وَكَفِّرْ عَنْ يَمِينِكَ»
আবদুর রহমান ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) আমাকে বলেন: যখন তুমি কোন শপথ করে অন্য বিষয়ে তা অপেক্ষা কল্যাণ দেখতে পাবে, তখন উত্তমটা করো এবং তোমার শপথের কাফ্ফারা দিয়ে দাও।
