৩৫/২০. অধ্যায়ঃ

মহান ও মহীয়ান আল্লাহ যা হলাল করেছেন, তা হারাম করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৯৫

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: زَعَمَ عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ، تَزْعُمُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتُنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ؟ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَا، بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ»، فَنَزَلَتْ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1]- إِلَى - {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: 4] عَائِشَةُ وَحَفْصَةُ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا} [التحريم: 3] لِقَوْلِهِ: «بَلْ شَرِبْتُ عَسَلًا»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) বলেন: নবী (ﷺ) যায়নাব বিনতে জাহ্শ (রাঃ)-এর নিকট কিছুক্ষণ অবস্থান করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমি এবং হাফসা (রাঃ) পরামর্শ করলাম যে, আমাদের মধ্যে যার নিকটেই নবী (ﷺ) আসবেন, সে যেন বলে: আপনার মুখ হতে মাগাফিরের গন্ধ আসছে। আপনি কি মাগাফির পান করেছেন?এরপর তিনি (ﷺ) আমাদের একজনের ঘরে আসলে তিনি তাকে তা বললেন। তখন তিনি (ﷺ) বলেন: না, বরং আমি যায়নাব বিনতে জাহ্শ (রাঃ)-এর নিকট মধু পান করেছি। আর কখনো আমি তা পান করব না; তখন অবতীর্ণ হয়:يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ“হে নবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, তা আপনি হারাম করছেন কেন?” (সূরা আত-তাহরীম ৬৬: ১)।إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ“যদি তোমরা উভয়ে (আয়িশা ও হাফসা) অনুতপ্ত হয়ে তাওবা কর বা আল্লাহর দিকে ফিরে আসো"- (সূরা আত-তাহরীম ৬৬: ৪)।وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا"স্মরণ কর, নবী তাঁর স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন..."- (সূরা আত-তাহরীম ৬৬: ৩); এ সব আয়াত নবী (ﷺ)-এর উক্তি: "বরং আমি মধু পান করেছি”-এ কথাকে কেন্দ্র করে আয়িশা ও হাফসা (রাঃ)-এর উদ্দেশে নাজিল হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন