৩৫/১৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৯৪ - মানত ও কসম
শপথের নিয়্যাত করা
সুনানে আন-নাসায়ী : ৩৭৯৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৯৪
خْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, সে তা-ই পাবে যা সে নিয়ত করে। যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যই হবে। আর যে ব্যক্তি হিজরত করে পার্থিব উদ্দেশ্য হাসিলের জন্য অথবা কোন নারীকে বিয়ে করার নিয়তে; তার হিজরত সে জন্যই হবে যে নিয়তে সে হিজরত করেছে।
