৩৫/১৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি শপথ করে, অতঃপর ইনশা-আল্ল-হ বলে
সুনানে নাসাঈ : ৩৭৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৯৩
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ فَاسْتَثْنَى فَإِنْ شَاءَ مَضَى، وَإِنْ شَاءَ تَرَكَ غَيْرَ حَنِثٍ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি শপথ করে ইন্শা-আল্লাহ বলে, সে তা পূর্ণ করুক অথবা না করুক তাতে কোনো গুনাহ নেই।
