৩৫/২২. অধ্যায়ঃ
এমন ব্যক্তির শপথ ও মিথ্যা বলা, যে অন্তরে দৃঢ়তার সাথে শপথ ও মিথ্যা বলেনি
সুনানে নাসাঈ : ৩৭৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৯৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، وَعَاصِمٌ، وَجَامِعٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ، قَالَ: كُنَّا نَبِيعُ بِالْبَقِيعِ فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنَّا نُسَمَّى السَّمَاسِرَةَ، فَقَالَ: «يَا مَعْشَرَ التُّجَّارِ»، فَسَمَّانَا بِاسْمٍ هُوَ خَيْرٌ مِنَ اسْمِنَا، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا الْبَيْعَ يَحْضُرُهُ الْحَلِفُ وَالْكَذِبُ، فَشُوبُوهُ بِالصَّدَقَةِ»
কায়স ইব্ন আবূ গারাযা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা 'বাকী' নামক স্থানে কেনাবেচা করতাম। আমাদেরকে দালাল বলা হতো। এক সময় রসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এসে বললেন: হে ব্যবসায়ী সমাজ।তিনি আমাদেরকে আমাদের আগের নামের চেয়ে উত্তম নামে ডাকলেন। তিনি (ﷺ) বললেন: এই ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে শপথ ও মিথ্যা কথা হয়ে যায়। অতএব তোমরা তাতে দান-খয়রাত মিলিয়ে নেবে।
