৩৫/২৩. অধ্যায়ঃ
মিথ্যা ও নিরর্থক কথা
সুনানে নাসাঈ : ৩৭৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৯৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ، قَالَ: أَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ فِي السُّوقِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ السُّوقَ يُخَالِطُهَا اللَّغْوُ وَالْكَذِبُ، فَشُوبُوهَا بِالصَّدَقَةِ»
কায়স ইব্ন আবূ গারাযা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা বাজারে ছিলাম তখন নবী (ﷺ) আমাদের নিকট আসলেন। তিনি (ﷺ) আমাদেরকে বললেন: এটা বাজার, এখানে মিথ্যা ও বেহুদা বা নিরর্থক কথাও হয়ে থাকে। অতএব তোমরা এতে কিছু দান-খয়রাত মিলিয়ে নাও।
