৩৫/২৩. অধ্যায়ঃ
মিথ্যা ও নিরর্থক কথা
সুনানে নাসাঈ : ৩৮০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮০০
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَا: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ، قَالَ: كُنَّا بِالْمَدِينَةِ نَبِيعُ الْأَوْسَاقَ وَنَبْتَاعُهَا، وَكُنَّا نُسَمِّي أَنْفُسَنَا السَّمَاسِرَةَ وَيُسَمِّينَا النَّاسُ، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَسَمَّانَا بِاسْمٍ هُوَ خَيْرٌ مِنَ الَّذِي سَمَّيْنَا أَنْفُسَنَا وَسَمَّانَا النَّاسُ، فَقَالَ: «يَا مَعْشَرَ التُّجَّارِ، إِنَّهُ يَشْهَدُ بَيْعَكُمُ الْحَلِفُ وَالْكَذِبُ، فَشُوبُوهُ بِالصَّدَقَةِ»
কায়স ইব্ন আবূ গারাযা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা মদিনায় কেনাবেচা করছিলাম। আমরা নিজেরা আমাদেরকে দালাল বলতাম এবং মানুষরাও আমাদেরকে দালাল বলতো। একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এসে আমাদের এমন নামে ডাকলেন, যা ছিল আমাদের এবং মানুষদের ডাকা নাম থেকে উত্তম। তিনি (ﷺ) বললেন: হে ব্যবসায়ী সমাজ! তোমাদের ব্যবসায়ে মিথ্যা এবং শপথ হয়ে থাকে। বিধায় তোমরা এতে দান-খয়রাত মিলিয়ে নাও।
