৩৫/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮১৮ - মানত ও কসম
যে ব্যক্তি মানৎ আদায় করার পূর্বেই মারা যায়
সুনানে আন-নাসায়ী : ৩৮১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮১৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সা'দ ইবনু 'উবাদাহ্ (রাঃ) তাঁর মাতার মানতের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলেন যে, তিনি তা আদায় করার পূর্বেই মারা গেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তাঁর পক্ষ হতে তা আদায় করে দাও।
