৩৫/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮১৯ - মানত ও কসম
যে ব্যক্তি মানৎ আদায় করার পূর্বেই মারা যায়
সুনানে আন-নাসায়ী : ৩৮১৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮১৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، وَهَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ وَهُوَ ابْنُ عُرْوَةَ، عَنْ بَكْرِ بْنِ وَائِلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ سَعْدُ بْنُ عُبَادَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ فَلَمْ تَقْضِهِ، قَالَ: «اقْضِهِ عَنْهَا»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সা'দ ইবনু 'উবাদাহ্ (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেন : আমার মা মারা গেছেন। তাঁর ওপর মানত রয়েছে, যা তিনি আদায় করতে পারেননি। তিনি (ﷺ) বললেন : তুমি তাঁর পক্ষ হতে তা আদায় করে দাও।
