৩৫/৩৬. অধ্যায়ঃ
মানৎ আদায় করার পূর্বে ইসলাম গ্রহণ করা
সুনানে নাসাঈ : ৩৮২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮২০
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّهُ كَانَ عَلَيْهِ لَيْلَةٌ نَذَرَ فِي الْجَاهِلِيَّةِ يَعْتَكِفُهَا، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَهُ أَنْ يَعْتَكِفَ»
ইব্ন উমর উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) উমর (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি জাহিলী যুগে এক রাত ইতিকাফের মানত করেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি তাকে ইতিকাফ করার আদেশ দেন।
