৩৫/৩৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮২৫ - মানত ও কসম
মানৎ হিসেবে হাদিয়্যাহ্ দেয়া
সুনানে আন-নাসায়ী : ৩৮২৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮২৫
خْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ عَلَيْكَ مَالَكَ فَهُوَ خَيْرٌ لَكَ» قُلْتُ: فَإِنِّي أُمْسِكُ عَلَيَّ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ
কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু কা'ব ইবনু মালিক (রহিমাহুল্লাহ) বলেন, আমি কা'ব ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি যে তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে না গিয়ে পেছনে রয়ে গিয়েছিলেন, সে সম্পর্কে তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার তাওবার সাথে এটা সংযুক্ত যে, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশে সদকা করে মুক্ত হয়ে যাব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কিছু সম্পদ রেখে দাও, কেননা এটা তোমার জন্য উত্তম। আমি বললাম: তা হলে আমি খায়বারের অংশ রেখে দিচ্ছি।
