৩৫/৩৭. অধ্যায়ঃ
মানৎ হিসেবে হাদিয়্যাহ্ দেয়া
সুনানে নাসাঈ : ৩৮২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮২৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ عَمِّهِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، قَالَ: سَمِعْتُ أَبِي كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِنَّمَا نَجَّانِي بِالصِّدْقِ، وَإِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، فَقَالَ: «أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ»، قُلْتُ: فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ
উবায়দুল্লাহ্ ইব্ন কা’ব ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
উবাইদুল্লাহ ইবনু কা'ব ইবনু মালিক (রাঃ) বলেন: আমি আমার পিতা কা'ব ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি বললাম : “হে আল্লাহর রাসূল (ﷺ) আল্লাহ তা'আলা আমাকে আমার সত্যতার জন্য নাজাত দিয়েছেন। আর আমার তাওবায় এটাও সংশ্লিষ্ট যে, আমি আমার সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের জন্য দান করে তা হতে মুক্ত হয়ে যাব”। তিনি (ﷺ) বললেন: তুমি কিছু সম্পদ রেখে দাও, কেননা তা তোমার জন্য উত্তম। তিনি বললেন : তাহলে আমি খায়বারের সম্পত্তি রেখে দিলাম।
