৩৫/৩৮. অধ্যায়ঃ
সম্পদের মানৎ করলে জায়গা-জমি তার অন্তর্ভুক্ত হবে কি না
সুনানে নাসাঈ : ৩৮২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮২৭
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ فَلَمْ نَغْنَمْ إِلَّا الْأَمْوَالَ وَالْمَتَاعَ وَالثِّيَابَ، فَأَهْدَى رَجُلٌ مِنْ بَنِي الضُّبَيْبِ، يُقَالُ لَهُ: رِفَاعَةُ بْنُ زَيْدٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلَامًا أَسْوَدَ يُقَالُ لَهُ: مِدْعَمٌ، فَوُجِّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى وَادِي الْقُرَى حَتَّى إِذَا كُنَّا بِوَادِي الْقُرَى، بَيْنَا مِدْعَمٌ يَحُطُّ رَحْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَهُ سَهْمٌ فَأَصَابَهُ فَقَتَلَهُ، فَقَالَ النَّاسُ: هَنِيئًا لَكَ الْجَنَّةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغَانِمِ لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا» فَلَمَّا سَمِعَ النَّاسُ بِذَلِكَ جَاءَ رَجُلٌ بِشِرَاكٍ، أَوْ بِشِرَاكَيْنِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شِرَاكٌ، أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
খায়বার যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। সেখানে আমরা গনীমাত হিসেবে কেবল মাল, আসবাবপত্র ও কাপড়-চোপড় পেলাম।যুবাইব গোত্রের রিফাআহ ইবন যায়দ নামক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি হাবশি গোলাম দান করল, যাকে মিদআম বলে ডাকা হতো। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) সেখান হতে ওয়াদিল কুরার দিকে রওয়ানা হলেন। আমরা যখন ওয়াদিল কুরায় পৌঁছলাম, অতঃপর মিদআম (নামক হাবশি গোলামটি) যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর মাল নামাচ্ছিল তখন হঠাৎ একটি তীর এসে তার শরীরে লাগল এবং তাকে হত্যা করল।লোকেরা বলতে লাগল: তোমার জন্য জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কখনও না। যার হাতে আমার প্রাণ! যে মাল সে খায়বারের গনীমাতের মাল হতে বণ্টনের আগেই নিয়েছে, তা আগুন হয়ে তাকে ধ্বংস করবে। লোকেরা যখন এ কথা শুনল, তখন এক ব্যক্তি জুতার একটি বা দুইটি ফিতা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে আসলো। তিনি (ﷺ) বললেন: একটি বা দুইটি আগুনের ফিতা।
