৩৫/৪১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৩৬ - মানত ও কসম
মানতের কাফ্ফারাহ্
সুনানে আন-নাসায়ী : ৩৮৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৩৬
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পাপের কাজে মানত নেই। আর এর কাফ্ফারা হলো শপথের কাফ্ফারা।
