৩/১৮. অধ্যায়ঃ
ঋতুমতী স্ত্রীর খিদমাত গ্রহণ
সুনানে নাসাঈ : ৩৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ عَبِيدَةَ، عَنِ الْأَعْمَشِ، ح وَأَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ ابْنِ مُحَمَّدٍ قَالَ: قَالَتْ عَائِشَةُ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ». فَقُلْتُ: إِنِّي حَائِضٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَتْ حَيْضَتُكِ فِي يَدِكِ»
কাসিম ইব্ন মুহাম্মদ (রহঃ) হতে বর্ণিতঃ
, আয়িশা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, “আমাকে মসজিদ হতে চাটাই এনে দাও।”আমি বললাম, “আমি তো ঋতুমতী।”তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “হায়জ তোমার হাতে নেই।”ইসহাক (রহঃ) বলেন: আবু মু'আবিয়া আ'মাশ সূত্রে এ সানাদে আমাদের নিকট অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
