৩৫/৪১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৫০ - মানত ও কসম
মানতের কাফ্ফারাহ্
সুনানে আন-নাসায়ী : ৩৮৫০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৫০
أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جَدْعَانَ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عَلِيُّ بْنُ زَيْدٍ ضَعِيفٌ، وَهَذَا الْحَدِيثُ خَطَأٌ، وَالصَّوَابُ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ مِنْ وَجْهٍ آخَرَ»
'আবদুর রহমান ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর অবাধ্যতায় কোন মানত নেই। আর মানুষ যার মালিক নয় এমন কোন কাজে মানত নেই। আবু 'আবদুর রহমান [ইমাম নাসায়ী] (রহঃ) বলেন: 'আলী ইবনু যায়দ য'ঈফ রাবী। এ হাদীস বর্ণনায় ত্রুটি রয়েছে। সঠিক হলো 'ইমরান ইবনু হুসায়ন (রাঃ)। অপর এক সূত্রে হাদীসটি 'ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত হয়েছে।
