৩৫/৪২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৫২ - মানত ও কসম
মানৎ দ্বারা নিজের ওপর কোন কিছু আবশ্যক করার পর তা আদায় করতে অক্ষম হলে করণীয়
সুনানে আন-নাসায়ী : ৩৮৫২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৫২
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، فَقَالَ: «مَا هَذَا؟» قَالُوا: نَذَرَ أَنْ يَمْشِيَ إِلَى بَيْتِ اللَّهِ، قَالَ: «إِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ، مُرْهُ فَلْيَرْكَبْ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে দেখলেন যে, সে দু'জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তিনি (সাঃ) জিজ্ঞেস করলেন: তার কী হয়েছে? লোকেরা বললেন: সে হেঁটে বায়তুল্লাহ যাওয়ার মানত করেছে। তিনি (সাঃ) বললেন: তার নিজেকে এভাবে কষ্ট দেয়া হতে আল্লাহ অমুখাপেক্ষী। তাকে বল: সে যেন বাহনে চড়ে যায়।
