৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৬২ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৬২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا خَالِدٌ هُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: قَرَأْتُ عَلَى عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ رَافِعِ بْنِ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ، عَنْ أَبِيهِ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ: أَنَّهُ خَرَجَ إِلَى قَوْمِهِ إِلَى بَنِي حَارِثَةَ فَقَالَ: يَا بَنِي حَارِثَةَ، لَقَدْ دَخَلَتْ عَلَيْكُمْ مُصِيبَةٌ، قَالُوا: مَا هِيَ؟ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْأَرْضِ»، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِذًا نُكْرِيهَا بِشَيْءٍ مِنَ الْحَبِّ؟ قَالَ: «لَا»، قَالَ: وَكُنَّا نُكْرِيهَا بِالتِّبْنِ، فَقَالَ: «لَا»، وَكُنَّا نُكْرِيهَا بِمَا عَلَى الرَّبِيعِ السَّاقِي، قَالَ: «لَا، ازْرَعْهَا أَوِ امْنَحْهَا أَخَاكَ»خَالَفَهُ مُجَاهِدٌ "
উসায়দ ইবনু যুহায়র (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর গোত্রের বানু হারিসাহ্-এর নিকট এসে বললেন: হে বানু হারিসাহ্। তোমাদের ওপর এক বিপদ আপতিত হয়েছে। তারা বলল : সে বিপদ কী? তিনি বললেন : রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আমরা বললাম : আমরা উৎপাদিত শস্যের বিনিময়ে জমি বর্গা দেই। তিনি (ﷺ) বললেন : এটাও না। আমরা বললাম : আমরা তো মজুরির বিনিময়ে জমি বর্গা দেই। তিনি (ﷺ) বললেন : এটাও না। আমরা আবার বললাম : আমরা ঐ ফসলের বিনিময়ে দেই, যা নালার পানি দ্বারা উৎপন্ন হতো। তিনি (ﷺ) বললেন : তাও না। তোমরা নিজেরা চাষ কর অথবা তোমাদের ভাইদের দান কর। মুজাহিদ (রহঃ)-এর বর্ণনায় ভিন্নতা রয়েছে।
