৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৬৪ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৬৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৬৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ عَنْ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ، قَالَ: أَتَانَا رَافِعُ بْنُ خَدِيجٍ، فَقَالَ: نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا، وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرٌ لَكُمْ، نَهَاكُمْ عَنِ الْحَقْلِ وَقَالَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَمْنَحْهَا أَوْ لِيَدَعْهَا»، وَنَهَى عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ: الرَّجُلُ يَكُونُ لَهُ الْمَالُ الْعَظِيمُ مِنَ النَّخْلِ فَيَجِيءُ الرَّجُلُ فَيَأْخُذُهَا بِكَذَا وَكَذَا وَسْقًا مِنْ تَمْرٍ
উসায়দ ইবনু যুহায়র (রাঃ) হতে বর্ণিতঃ
রাফি' ইবনু খদীজ (রাঃ) আমাদের কাছে এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন এক কাজ করতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য উপকারী ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর কথার আনুগত্য করা তোমাদের জন্য উত্তম। তিনি তোমাদেরকে হাকুল [বর্গাপ্রথা] হতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বলেছেন: যার জমি আছে, তার উচিত তা দান করা অথবা ছেড়ে দেয়া। আর তিনি (ﷺ) মুযাবানাহ্ হতে নিষেধ করেছেন। আর মুযাবানাহ্ বলা হয় কোন ব্যক্তির অনেক খেজুর বাগান আছে, আর কোন ব্যক্তি এসে এতো এতো ওয়াসাকু খেজুরের বিনিময়ে তা [তার গাছের খেজুর] গ্রহণ করল।
