৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৭৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৭৬
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: كَانَ لِأُنَاسٍ فُضُولُ أَرَضِينَ يُكْرُونَهَا بِالنِّصْفِ وَالثُّلُثِ وَالرُّبُعِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، أَوْ يُزْرِعْهَا، أَوْ يُمْسِكْهَا» وَافَقَهُ مَطَرُ بْنُ طَهْمَانَ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
কতিপয় লোকের নিকট প্রয়োজনের বেশি জমি ছিল, তারা তা অর্ধেক, এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশের বিনিময়ে বর্গা দিত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যার নিকট জমি আছে, সে যেন তা চাষ করে অথবা তা অন্যকে দেয় চাষ করতে দেয়, বা ছেড়ে দেয়।
