৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৮০ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৮০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৮০
أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُحَاقَلَةِ، وَالْمُزَابَنَةِ، وَالْمُخَابَرَةِ، وَعَنِ الثُّنْيَا إِلَّا أَنْ تُعْلَمَ» وَفِي رِوَايَةِ هَمَّامِ بْنِ يَحْيَى كَالدَّلِيلِ عَلَى أَنَّ عَطَاءً لَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ حَدِيثَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ كَانَ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মুহাক্বালাহ্, মুযাবানাহ্ এবং মুখাবারাহ্ করতে নিষেধ করেছেন। আর তিনি সুন্ন্নয়া করতে নিষেধ করেছেন, কিন্তু যদি পরিমাণ জানা থাকে তবে তা বৈধ। হাম্মাম ইবনু ইয়াহিয়া-এর বর্ণনাটি এ বিষয়ের দলীল যে, নবী (ﷺ) এর হাদীস "যার জমি আছে সে যেন চাষাবাদ করে"। এ হাদীসটি আত্বা (রহঃ) জাবির (রাঃ) থেকে শুনেনি।
‘আরায়া- ঐ সব খেজুর গাছকে বলা হয়, যার মালিক অন্যকে এ ফল খাওয়ার জন্য দিয়েছে।
