৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৯৭
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ قَالَ: كُنَّا نُحَاقِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَزَعَمَ أَنَّ بَعْضَ عُمُومَتِهِ أَتَاهُ، فَقَالَ: نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا، قُلْنَا: وَمَا ذَاكَ؟ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ، فَلْيَزْرَعْهَا، أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ، وَلَا يُكَارِيهَا بِثُلُثٍ، وَلَا رُبُعٍ، وَلَا طَعَامٍ مُسَمًّى» رَوَاهُ حَنْظَلَةُ بْنُ قَيْسٍ، عَنْ رَافِعٍ، فَاخْتَلَفَ عَلَى رَبِيعَةَ فِي رِوَايَتِهِ
রাফে’ ইবন্ খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
রাফি ইবন খদীজ (রাঃ) বলেছেন: আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে হাক্বল করতাম। তখন আমাদের চাচাদের মধ্যে একজন বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে একটি লাভজনক কাজ করতে নিষেধ করেছেন। আর আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্যই আমাদের জন্য আরো বেশি লাভজনক। আমরা জিজ্ঞেস করলাম : সেটা কি? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার জমি আছে, সে যেন তা নিজে চাষ করে, অথবা তার অন্য ভাইকে চাষ করতে দেয়, কিন্তু সে যেন তা এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ বা নির্দিষ্ট খাদ্য-শস্যের বিনিময়ে ভাড়া না দেয়।হানযালাহ ইবন কায়স (রহঃ) এ হাদীস রাফি (রাঃ) হতে বর্ণনা করেন। তাতে রবি‘আহ (রহঃ) থেকে বর্ণনায় তার সাথে মতানৈক্য করা হয়েছে।
