৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৯৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: حَدَّثَنِي عَمِّي، أَنَّهُمْ كَانُوا يُكْرُونَ الْأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يَنْبُتُ عَلَى الْأَرْبِعَاءِ، وَشَيْءٍ مِنَ الزَّرْعِ يَسْتَثْنِي صَاحِبُ الْأَرْضِ، «فَنَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ» فَقُلْتُ لِرَافِعٍ: فَكَيْفَ كِرَاؤُهَا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ؟ فَقَالَ رَافِعٌ: لَيْسَ بِهَا بَأْسٌ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ «خَالَفَهُ الْأَوْزَاعِيُّ»
রাফে’ ইবন্ খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার চাচা আমাকে বর্ণনা করেন যে, তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যা নালার পাশে উৎপন্ন হতো এবং আরও কিছু অতিরিক্ত দেয়ার বিনিময়ে জমি ভাড়া দিতেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এরূপ করতে নিষেধ করেন।আমি রাফি (রাঃ)-কে বললাম, দীনার ও দিরহামের বিনিময়ে ভাড়া দিলে কেমন হয়? তিনি বললেন: দীনার ও দিরহামের বিনিময়ে দেয়ায় কোন সমস্যা নেই। আল আওযাঈ (রহঃ) এ হাদীস বর্ণনায় মতানৈক্য করেছেন।
