৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৯৯

أَخْبَرَنِي الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى هُوَ ابْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ عَنْ كِرَاءِ الْأَرْضِ بِالدِّينَارِ وَالْوَرِقِ؟ فَقَالَ: لَا بَأْسَ بِذَلِكَ، إِنَّمَا كَانَ النَّاسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُؤَاجِرُونَ عَلَى الْمَاذِيَانَاتِ، وَأَقْبَالِ الْجَدَاوِلِ، فَيَسْلَمُ هَذَا، وَيَهْلِكُ هَذَا، وَيَسْلَمُ هَذَا، وَيَهْلِكُ هَذَا، فَلَمْ يَكُنْ لِلنَّاسِ كِرَاءٌ إِلَّا هَذَا، فَلِذَلِكَ زُجِرَ عَنْهُ، فَأَمَّا شَيْءٌ مَعْلُومٌ مَضْمُونٌ، فَلَا بَأْسَ بِهِ «وَافَقَهُ مَالِكُ بْنُ أَنَسٍ عَلَى إِسْنَادِهِ، وَخَالَفَهُ فِي لَفْظِهِ»

হানযালা ইবন্‌ কায়স আল-আনসারী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি রাফি ইবন খদীজ (রাঃ)-কে সোনা-রূপার বিনিময়ে জমি বর্গা দেয়ার বিষয়ে জিজ্ঞেস করেছি।তিনি বললেন, এতে কোন সমস্যা নেই। রাসূলুল্লাহ (ﷺ) এর সময় লোকেরা বড়-ছোট নালার পাশে উৎপন্ন শস্যের বিনিময়ে জমি বর্গা দিতেন। কোন সময়ে একটায় ফসল হতো ওটায় ফসল হতো না। আবার এক সময়ে ওটার ফসল হতো, এটাতে হতো না। এতে লোকের মধ্যে ঝগড়া হত। তখন বর্গা বলতে এই ব্যবস্থাই ছিল। আর তাই এ থেকে নিষেধ করা হয়েছে। তবে যদি নির্দিষ্ট কোন কিছুর বিনিময়ে বর্গা দেয়া হয় যা ভাড়াটিয়ার দায়িত্বে থাকবে তবে কোন সমস্যা নেই। মালিক ইবন আনাস (রহঃ) উক্ত হাদীসের সানাদ বর্ণনায় ঐকমত্য পোষণ করেছেন, কিন্তু রিওয়ায়াতের শাব্দিক বর্ণনায় তার মতানৈক্য রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন