৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯০০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، قَالَ: سَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ عَنْ كِرَاءِ الْأَرْضِ، فَقَالَ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْأَرْضِ، قُلْتُ: بِالذَّهَبِ وَالْوَرِقِ؟ قَالَ: «لَا، إِنَّمَا نَهَى عَنْهَا بِمَا يَخْرُجُ مِنْهَا، فَأَمَّا الذَّهَبُ وَالْفِضَّةُ، فَلَا بَأْسَ» رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَبِيعَةَ وَلَمْ يَرْفَعْهُ
হানযালা ইবন্ কায়স (রহঃ) হতে বর্ণিতঃ
আমি রাফি ইবন খাদীজ (রাঃ)-কে জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞেস করলাম, সোনা-রূপার বিনিময়েও কি? তিনি বললেন, না, তিনি শুধু জমি থেকে উৎপন্ন ফসলের বিনিময়ে বর্গা দিতে নিষেধ করেছেন। সোনা-রূপার বিনিময়ে বর্গা দেয়াতে কোনো সমস্যা নেই। হাদীসটি সুফয়ান আস সাওরী (রহঃ) রবীআ (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু মারফু রূপে নয়।
