৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ وَكِيعٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، قَالَ: سَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ عَنْ كِرَاءِ الْأَرْضِ الْبَيْضَاءِ بِالذَّهَبِ وَالْفِضَّةِ؟ فَقَالَ: «حَلَالٌ، لَا بَأْسَ بِهِ ذَلِكَ، فَرْضُ الْأَرْضِ» رَوَاهُ يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ وَرَفَعَهُ، كَمَا رَوَاهُ مَالِكٌ، عَنْ رَبِيعَةَ
হান্যালা ইবন্ কায়স (রহঃ) হতে বর্ণিতঃ
আমি রাফি ইবন খাদীজ (রাঃ)-কে সোনা-রূপার বিনিময়ে পরিত্যক্ত জমি ভাড়া দেয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা হালাল। এতে কোন সমস্যা নেই। এটা জমির আবশ্যকীয় বিষয়। ইয়াহিয়া ইবন সাঈদ (রহঃ) হানজালা ইবন কায়স (রহঃ)-এর সূত্রে হাদীসটি মারফু রূপে বর্ণনা করেছেন যেমন মালিক (রহঃ) রবি’আহ (রহঃ)-এর সূত্রে এটি বর্ণনা করেছেন।
