৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯০২ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৯০২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯০২
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، فِي حَدِيثِهِ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ أَرْضِنَا، وَلَمْ يَكُنْ يَوْمَئِذٍ ذَهَبٌ وَلَا فِضَّةٌ، فَكَانَ الرَّجُلُ يُكْرِي أَرْضَهُ، بِمَا عَلَى الرَّبِيعِ وَالْأَقْبَالِ، وَأَشْيَاءَ مَعْلُومَةٍ وَسَاقَهُ»رَوَاهُ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، وَاخْتُلِفَ عَلَى الزُّهْرِيِّ فِيهِ،
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে জমি বর্গা দিতে নিষেধ করেছেন। সে সময় সোনা-রূপার মুদ্রার প্রচলন ছিল না। লোকে নির্দিষ্ট বস্তুর বিনিময়ে এবং নালার আশপাশে উৎপন্ন শস্যের বিনিময়ে জমি বর্গা দিত। হাদীসটি সালিম ইবনু 'আবদুল্লাহ ইবনু 'উমর (রহঃ) রাফি' ইবনু খদীজ হতে (রাঃ) বর্ণনা করেছেন। যুহরী (রহঃ) হতে হাদীসটি বর্ণনায় শব্দগত পার্থক্য রয়েছে।
