৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯০৪

أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ جَدِّي، قَالَ: أَخْبَرَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يُكْرِي أَرْضَهُ، حَتَّى بَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ كَانَ يَنْهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ، فَلَقِيَهُ عَبْدُ اللَّهِ، فَقَالَ: يَا ابْنَ خَدِيجٍ، مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِرَاءِ الْأَرْضِ؟ فَقَالَ رَافِعٌ لِعَبْدِ اللَّهِ: سَمِعْتُ عَمَّيَّ وَكَانَا قَدْ شَهِدَا بَدْرًا يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، قَالَ عَبْدُ اللَّهِ: «فَلَقَدْ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْأَرْضَ تُكْرَى، ثُمَّ خَشِيَ عَبْدُ اللَّهِ أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ يَعْلَمُهُ، فَتَرَكَ كِرَاءَ الْأَرْضِ»، أَرْسَلَهُ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ

সালিম ইবন্‌ আবদুল্লাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) জমি ভাড়া দিতেন। যখন তিনি জানতে পেলেন, রাফি ইবন খাদীজ (রাঃ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন, তখন আবদুল্লাহ (রাঃ) তার সাথে দেখা করে বললেন: হে ইবন খাদীজ। আপনি রাসূলুল্লাহ (ﷺ) হতে জমি ভাড়া দেওয়ার ব্যাপারে কী হাদীস বর্ণনা করেছেন? অতঃপর তিনি আবদুল্লাহ (রাঃ)-কে বললেন: আমি আমার দুই চাচা থেকে শুনেছি, তারা উভয়ে ছিলেন বদরের যোদ্ধা, তারা লোকেদেরকে হাদীস বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ (রাঃ) ভয় পেলেন যে, সম্ভবত রাসূলুল্লাহ (ﷺ) এ বিষয়ে হাদীস বর্ণনা করেছেন, যা তিনি জানতে পারেননি। তখন তিনি জমি বর্গা দেওয়া ছেড়ে দিলেন। শু‘আয়ব ইবন আবূ হামজাহ (রহঃ) এটি মুরসাল সূত্রে বর্ণনা করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন