৩/২৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯১ - হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে
যে স্ত্রীলোক ত্বওয়াফে ইফাযার পরে ঋতুমতী হয়
সুনানে আন-নাসায়ী : ৩৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ قَدْ حَاضَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّهَا تَحْبِسُنَا أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ بِالْبَيْتِ؟» قَالَتْ: بَلَى. قَالَ: «فَاخْرُجْنَ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, সফিয়্যাহ্ বিনতু হুয়াই ঋতুমতী হয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হয়তো সে আমাদেরকে আঁটকিয়ে রাখবে? সে কি তোমাদের সাথে কা'বাহ্ শরীফের তাওয়াফ করেনি? তিনি জবাব দিলেন, হ্যাঁ! তিনি বললেন, তাহলে তোমরা বের হয়ে পড়।
