৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯১৩ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৯১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯১৩
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلًا أَخْبَرَ ابْنَ عُمَرَ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَأْثُرُ فِي كِرَاءِ الْأَرْضِ حَدِيثًا، فَانْطَلَقْتُ مَعَهُ أَنَا وَالرَّجُلُ الَّذِي أَخْبَرَهُ، حَتَّى أَتَى رَافِعًا فَأَخْبَرَهُ رَافِعٌ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، فَتَرَكَ عَبْدُ اللَّهِ كِرَاءَ الْأَرْضِ
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ইবনু 'উমর (রাঃ)-কে জানালো যে, রাফি' ইবনু খদীজ (রাঃ) জমি বর্গা দেয়ার বিষয়ে একটি হাদীস বর্ণনা করেন। বলেন: আমি এবং সংবাদদাতা তাঁর সাথে রাফি' (রাঃ)-এর কাছে যাই। রাফি' (রাঃ) তাঁকে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তারপর 'আবদুল্লাহ (রাঃ) জমি বর্গা দেয়া ছেড়ে দেন।
