৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯১২
أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ بْنِ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يُكْرِي الْمَزَارِعَ، فَحُدِّثَ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَأْثُرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ ذَلِكَ، قَالَ نَافِعٌ فَخَرَجَ إِلَيْهِ عَلَى الْبَلَاطِ وَأَنَا مَعَهُ فَسَأَلَهُ، فَقَالَ: «نَعَمْ، نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ كِرَاءِ الْمَزَارِعِ» فَتَرَكَ عَبْدُ اللَّهِ كِرَاءَهَا "
নাফে’ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) জমি বর্গা দিতেন। তাকে বলা হলো: রাফি ইবনু খাদীজ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বর্গা দিতে নিষেধ করেছেন।তখন ইবনু উমর (রাঃ) 'বালাত' নামক স্থানে তার সাথে সাক্ষাতে যান, আর আমিও তার সাথে ছিলাম। (ইবনু উমর (রাঃ)) রাফি (রাঃ)-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন: হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তখন থেকে আবদুল্লাহ (রাঃ) বর্গা দেয়া ছেড়ে দেন।
