৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯১১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُكْرِي مَزَارِعَهُ حَتَّى بَلَغَهُ فِي آخِرِ خِلَافَةِ مُعَاوِيَةَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ يُخْبِرُ فِيهَا بِنَهْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهُ، وَأَنَا مَعَهُ، فَسَأَلَهُ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ» فَتَرَكَهَا ابْنُ عُمَرَ بَعْدُ، فَكَانَ إِذَا سُئِلَ عَنْهَا، قَالَ: «زَعَمَ رَافِعُ بْنُ خَدِيجٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا» وَافَقَهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَكَثِيرُ بْنُ فَرْقَدٍ، وَجُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ
নাফে’ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) তার কৃষি জমি ভাড়া দিতেন। মুয়াবিয়া (রাঃ)-এর খিলাফাতের শেষভাগে তিনি এ খবর পান যে, রাফি ইবনু খাদীজ (রাঃ) এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে নিষেধাজ্ঞামূলক হাদীস বর্ণনা করেন। তখন তিনি তার কাছে এসে প্রশ্ন করলেন, আর আমিও তার সাথে ছিলাম।তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন। তখন ইবনু উমর (রাঃ) তা পরিত্যাগ করেন। এরপর ইবনু উমর (রাঃ)-এর নিকট কেউ এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলতেন, রাফি ইবনু খাদীজ (রাঃ) বলেন: নাবী (ﷺ) জমির ভাড়া নিতে নিষেধ করেছেন। উবাইদুল্লাহ ইবনু উমর, কাসীর ইবনু ফারকদ ও জুয়াইরিয়া ইবনু আসমা (রহঃ) তার সাথে ঐকমত্য পোষণ করেন।
