৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯১০ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৯১০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯১০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَأْخُذُ كِرَاءَ الْأَرْضِ، حَتَّى حَدَّثَهُ رَافِعٌ، عَنْ بَعْضِ عُمُومَتِهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، فَتَرَكَهَا بَعْدُ رَوَاهُ أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ رَافِعٍ، وَلَمْ يَذْكُرْ عُمُومَتَهُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি জমির ভাড়া গ্রহণ করতেন, অতঃপর যখন রাফি' ইবনু খদীজ (রাঃ) তার কতক চাচা থেকে তাকে এ হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) জমির ভাড়া নিতে নিষেধ করেছেন; অতঃপর তিনি তা ত্যাগ করেন। আইয়ূব (রহিমাহুল্লাহ) নাফি' সূত্রে রাফি' (রাঃ) হতে বর্ণনা করেছেন, কিন্তু তিনি তাঁর চাচাদের উল্লেখ করেননি।
