৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯০৯
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، كَانَ ابْنُ عُمَرَ يَأْخُذُ كِرَاءَ الْأَرْضِ، فَبَلَغَهُ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ شَيْءٌ، فَأَخَذَ بِيَدِي فَمَشَى إِلَى رَافِعٍ وَأَنَا مَعَهُ، فَحَدَّثَهُ رَافِعٌ، عَنْ بَعْضِ عُمُومَتِهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ» فَتَرَكَ عَبْدُ اللَّهِ بَعْدُ
নাফে’ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) জমির ভাড়া বা বর্গা গ্রহণ করতেন। এরপর তার নিকট রাফি ইবন খাদীজ (রাঃ) হতে কিছু খবর পৌঁছে। তিনি আমার হাত ধরে রাফি ইবন খাদীজ (রাঃ)-এর কাছে আমাকে নিয়ে যান। রাফি ইবন খাদীজ (রাঃ) তার কতক চাচা থেকে হাদীস বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। এরপর থেকে আবদুল্লাহ (রাঃ) জমির বর্গা দেয়া ত্যাগ করেন।
