৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯০৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلٌ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَنَّ عُمُومَتَهُ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعُوا فَأَخْبَرُوا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ» فَقَالَ عَبْدُ اللَّهِ: «قَدْ عَلِمْنَا أَنَّهُ كَانَ صَاحِبَ مَزْرَعَةٍ يُكْرِيهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَنَّ لَهُ مَا عَلَى الرَّبِيعِ السَّاقِي، الَّذِي يَتَفَجَّرُ مِنْهُ الْمَاءُ، وَطَائِفَةٌ مِنَ التِّبْنِ لَا أَدْرِي كَمْ هِيَ» رَوَاهُ ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، فَقَالَ: عَنْ بَعْضِ عُمُومَتِهِ
রাফে’ ইব্ন খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
রাফি ইবন খাদীজ (রাঃ) আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে সংবাদ দিয়েছেন যে, তার চাচাগণ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসেন এবং সেখান থেকে ফিরে সংবাদ দেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কৃষি জমি বর্গা দিতে নিষেধ করেছেন।আবদুল্লাহ (রাঃ) বলেন: আমাদের নিশ্চিতভাবে জানা যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে জমির মালিক জমি বর্গা দিত এ শর্তে যে, জমির মালিকের অংশ ঐ শস্যে হবে, যা নহরের কাছে উৎপন্ন হবে যেই নহর হতে ঐ জমিতে পানি সেচ দেয়া হয় এবং কিছু ঘাসের বিনিময়ে বর্গা দেয়া হতো, তা কতটুকু সেটা আমার জানা নেই। ইবন আউন, নাফি হতে বর্ণনা করেন এবং নাফি তার কতক চাচা হতে বর্ণনা করেন।
