৩৬/৪৫. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯১৫ - বর্গাচাষ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯১৫

أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي حَفْصُ بْنُ عِنَانٍ، عَنْ نَافِعٍ أَنَّهُ حَدَّثَهُ، قَالَ:كَانَ ابْنُ عُمَرَ يُكْرِي أَرْضَهُ بِبَعْضِ مَا يَخْرُجُ مِنْهَا، فَبَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ يَزْجُرُ عَنْ ذَلِكَ وَقَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، قَالَ: كُنَّا نُكْرِي الْأَرْضَ قَبْلَ أَنْ نَعْرِفَ رَافِعًا، ثُمَّ وَجَدَ فِي نَفْسِهِ فَوَضَعَ يَدَهُ عَلَى مَنْكِبِي حَتَّى دُفِعْنَا إِلَى رَافِعٍ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: أَسَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ؟ فَقَالَ رَافِعٌ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُكْرُوا الْأَرْضَ بِشَيْءٍ»

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু 'উমর (রাঃ) জমি ভাড়া দিতেন জমির উৎপাদিত ফসলের কিছু অংশের পরিবর্তে। তাঁর নিকট সংবাদ পৌঁছে যে, রাফি' ইবনু খদীজ (রাঃ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) তা থেকে নিষেধ করেছেন। আমরা রাফি' ইবনু খদীজ (রাঃ) থেকে জানার আগে আবাদী জমি ভাড়া দিতাম। এরপর তাঁর [ইবনু 'উমর-এর। কিছু মনে পড়লে তিনি আমার কাধে হাত রাখলেন। এবং আমরা রাফি' (রাঃ)-এর কাছে গেলাম। 'আবদুল্লাহ (রাঃ) রাফি' তাঁকে বললেন: আপনি কি নাবী (ﷺ)-কে জমি বর্গা দিতে নিষেধ করতে শুনেছেন? রাফি' (রাঃ) বললেন: আমি নাবী (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা কোন কিছুর বিনিময়ে জমি ভাড়া দিও না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন