৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯১৮ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৯১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯১৮
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، سَمِعْتُ عَمْرَو بْنَ دِينَارٍ يَقُولُ: أَشْهَدُ لَسَمِعْتُ ابْنَ عُمَرَ وَهُوَ يَسْأَلُ عَنِ الْخِبْرِ فَيَقُولُ: مَا كُنَّا نَرَى بِذَلِكَ بَأْسًا حَتَّى أَخْبَرَنَا عَامَ الْأَوَّلِ ابْنُ خَدِيجٍ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ الْخِبْرِ» وَافَقَهُمَا حَمَّادُ بْنُ زَيْدٍ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু জুরায়জ (রহঃ) বলেন, আমি 'আম্র ইবনু দীনার (রহঃ)-কে বলতে শুনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, যখন ইবনু 'উমর (রাঃ)-কে মুখাবারাহ্ সম্পর্কে জিজ্ঞেস করা হতো, তখন তিনি বলতেন: আমরা মুখাবারাহ্ করায় কোন সমস্যা দেখি না। কিন্তু [মু'আবিয়াহ্ (রাঃ)-এর খিলাফাতের] প্রথম বছর রাফি' ইবনু খদীজ (রাঃ) আমাদেরকে জানান যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, তিনি মুখাবারাহ্ করতে নিষেধ করেছেন। উভয় বর্ণনার সাথে হাম্মাদ ইবনু যায়দ (রহঃ) ঐকমত্য পোষণ করেন।
