৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯১৯
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: كُنَّا لَا نَرَى بِالْخِبْرِ بَأْسًا حَتَّى كَانَ عَامَ الْأَوَّلِ فَزَعَمَ رَافِعٌ، «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُ» خَالَفَهُ عَارِمٌ فَقَالَ: عَنْ حَمَّادٍ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ "، قَالَ: حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عَارِمٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، تَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ
আমর ইব্ন দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছি: আমরা মুখাবারাহ করায় কোন সমস্যা মনে করতাম না। এমনকি [মু‘আবিয়া (রাঃ)-এর খিলাফাতের] প্রথম বছর পর্যন্ত, অতঃপর রাফি ইবনু খাদীজ (রাঃ) বললেন: নাবী (ﷺ) তা করতে নিষেধ করেছেন।আমর ইবনু দীনার (রহঃ) সূত্রে জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী (ﷺ) জমি ভাড়া দিতে নিষেধ করেছেন। মুহাম্মাদ ইবনু মুসলিম আত-ত্বায়িফী অনুরূপ হাদীস বর্ণনা করেন।
