৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯২০ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৯২০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯২০
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ قَالَ: «نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُخَابَرَةِ، وَالْمُحَاقَلَةِ، وَالْمُزَابَنَةِ» جَمَعَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ الْحَدِيثَيْنِ فَقَالَ: عَنْ ابْنِ عُمَرَ وَجَابِرٍ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
'আম্র ইবনু দীনার (রহঃ) সূত্রে জাবির হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মুখাবারাহ্, মুহাক্বালাহ্ এবং মুযাবানাহ্ করতে নিষেধ করেছেন। সুফইয়ান ইবনু 'উয়াইনাহ্ (রহঃ) হাদীস দু'টি একত্র করে বলেন, এটা ইবনু 'উমর ও জাবির (রাঃ) হতে বর্ণিত।
