৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯২১
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، وَجَابِرٍ " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ، صَلَاحُهُ، وَنَهَى عَنِ الْمُخَابَرَةِ: كِرَاءِ الْأَرْضِ بِالثُّلُثِ وَالرُّبُعِ «رَوَاهُ أَبُو النَّجَاشِيِّ عَطَاءُ بْنُ صُهَيْبٍ وَاخْتُلِفَ عَلَيْهِ فِيهِ»
ইব্ন উমর এবং জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ফল পরিপক্ক হওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন। আর তিনি (ﷺ) ‘মুখাবারাহ’ (জমিতে উৎপন্ন ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশের বদলে জমি ভাড়া দিতে) নিষেধ করেছেন।আবু নাজাশি ‘আতা ইবন সুহাইব (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন এবং তার বর্ণনায় ভিন্নতা রয়েছে।
