৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯২৩

أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، عَنْ أَبِي النَّجَاشِيِّ، عَنْ رَافِعٍ، قَالَ: أَتَانَا ظُهَيْرُ بْنُ رَافِعٍ فَقَالَ: نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَمْرٍ كَانَ لَنَا رَافِقًا، قُلْتُ: وَمَا ذَاكَ؟ قَالَ: أَمْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ حَقٌّ، سَأَلَنِي «كَيْفَ تَصْنَعُونَ فِي مَحَاقِلِكُمْ؟» قُلْتُ: نُؤَاجِرُهَا عَلَى الرُّبُعِ، وَالْأَوْسَاقِ مِنَ التَّمْرِ، أَوِ الشَّعِيرِ، قَالَ: «فَلَا تَفْعَلُوا، ازْرَعُوهَا، أَوْ أَزْرِعُوهَا، أَوِ امْسِكُوهَا» رَوَاهُ بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ أُسَيْدِ بْنِ رَافِعٍ فَجَعَلَ الرِّوَايَةَ لِأَخِي رَافِعٍ

আবূ নাজ্জাশী (রহঃ) হতে বর্ণিতঃ

যুহায়র ইবন রাফি (রাঃ) এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন এক বিষয় হতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য উপকারী ছিল। আমি বললাম: সেটা কী? তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশই যথার্থ। তিনি (ﷺ) আমাকে জিজ্ঞেস করলেন : তোমরা তোমাদের ক্ষেত-খামার কী কর? আমি বললাম : আমরা শস্যের এক-চতুর্থাংশের উপর, আবার কখনো কয়েক ওসাক খেজুর অথবা যবের বিনিময়ে বর্গা দিয়ে থাকি। তিনি (ﷺ) বললেন : এভাবে করো না; বরং নিজে চাষাবাদ কর অথবা অন্যকে চাষ করতে দাও অথবা জমি এমনিতেই ফেলে রাখ।বুকাইর ইবন আবদুল্লাহ ইবনুল আশাজ (রহঃ) উসাইদ ইবন রাফি (রহঃ) হতে বর্ণনা করেছেন। তিনি রিওয়ায়াতটি রাফি (রাঃ)-এর ভাইয়ের সাথে একত্রিত করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন