৩৬/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯২৮ - বর্গাচাষ
কৃষিচাষের সাথে সংশ্লিষ্ট শব্দাবলীর বর্ণনাগত ভিন্নতা
সুনানে আন-নাসায়ী : ৩৯২৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯২৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ: كَانَ مُحَمَّدٌ يَقُولُ: «الْأَرْضُ عِنْدِي مِثْلُ مَالِ الْمُضَارَبَةِ فَمَا صَلُحَ فِي مَالِ الْمُضَارَبَةِ صَلُحَ فِي الْأَرْضِ، وَمَا لَمْ يَصْلُحْ فِي مَالِ الْمُضَارَبَةِ لَمْ يَصْلُحْ فِي الْأَرْضِ»، قَالَ: وَكَانَ لَا يَرَى بَأْسًا أَنْ يَدْفَعَ أَرْضَهُ إِلَى الْأَكَّارِ عَلَى أَنْ يَعْمَلَ فِيهَا بِنَفْسِهِ وَوَلَدِهِ، وَأَعْوَانِهِ، وَبَقَرِهِ، وَلَا يُنْفِقَ شَيْئًا، وَتَكُونَ النَّفَقَةُ كُلُّهَا مِنْ رَبِّ الْأَرْضِ
ইবনু ‘আওন (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ (রহঃ) বলতেন: আমার কাছে জমির অবস্থা মুযারাবার মতো [অর্থাৎ- লাভ-ক্ষতির অংশিদারিত্বভিত্তিক যৌথ ব্যবসা]। মুযারাবাহ্ ব্যবসায় যা বৈধ, তা জমিতেও বৈধ। যা মুযারাবার মালে বৈধ নয়, তা জমিতেও বৈধ নয়। তিনি বলতেন: আমার কাছে এতে কোন সমস্যা নেই। তিনি তার সকল জমিই কৃষকের কাছে অর্পণ করেন এ শর্তে যে, সে নিজে এবং তার সন্তানের ও অন্যদের সহযোগিতা নিবে আর গরুও তার পক্ষ থেকে হবে যা দ্বারা সে চাষ করবে। কিন্তু খরচ মালিকের যিম্মায় থাকবে।
