৩৬/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৩১ - বর্গাচাষ
কৃষিচাষের সাথে সংশ্লিষ্ট শব্দাবলীর বর্ণনাগত ভিন্নতা
সুনানে আন-নাসায়ী : ৩৯৩১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৩১
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: «كَانَتِ الْمَزَارِعُ تُكْرَى عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى أَنَّ لِرَبِّ الْأَرْضِ، مَا عَلَى رَبِيعِ السَّاقِي مِنَ الزَّرْعِ، وَطَائِفَةً مِنَ التِّبْنِ، لَا أَدْرِي كَمْ هُوَ»
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাফি' (রহঃ) হতে বর্ণিত। 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ) বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা জমি ভাড়া দিতাম এই শর্তে যে, তাতে যা নালার পাশে উৎপন্ন হবে এবং কিছু ঘাস, যার পরিমাণ আমার জানা নেই, তা মালিক পাবে।
