৩৬/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৩২ - বর্গাচাষ
কৃষিচাষের সাথে সংশ্লিষ্ট শব্দাবলীর বর্ণনাগত ভিন্নতা
সুনানে আন-নাসায়ী : ৩৯৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৩২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ قَالَ: «كَانَ عَمَّايَ يَزْرَعَانِ بِالثُّلُثِ وَالرُّبُعِ وَأَبِي شَرِيكَهُمَا وَعَلْقَمَةُ، وَالْأَسْوَدُ يَعْلَمَانِ، فَلَا يُغَيِّرَانِ»
'আবদুর রহমান ইবনুল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমার দুই চাচা উৎপন্ন ফসলের এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের বিনিময়ে বর্গা নিতেন। আমার পিতা তাদের উভয়ের সাথে অংশীদার থাকতেন, আর 'আলক্বামাহ্ এবং আসওয়াদ (রহঃ)-ও এ কথা জানতেন, তারপরও তারা কিছু বলতেন না।
